কুষ্টিয়ায় কণ্ঠ বদলে চাঁদা দাবি, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ায় ইউটিউব থেকে অস্ত্র ও গুলির ভিডিও ডাউনলোড ও কন্ঠ পরিবর্তন করে ব্যবসায়ীদের কাছে হোয়াটসঅ্যাপ এ ম্যাসেজ প্রেরণ

2023-03-29T20:57:12+00:00
2023-03-29T20:57:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় কণ্ঠ বদলে চাঁদা দাবি, আটক ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৮:৫৭ পিএম   (ভিজিট : ১৩৬)
X

কুষ্টিয়ায় ইউটিউব থেকে অস্ত্র ও গুলির ভিডিও ডাউনলোড ও কন্ঠ পরিবর্তন করে ব্যবসায়ীদের কাছে হোয়াটসঅ্যাপ এ ম্যাসেজ প্রেরণ করে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে আল শাহরিয়ার অন্তর (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার খাইরুল আলম। আটক অন্তর মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের হারুন অর রশিদের ছেলে। এসময় তার কাছ থেকে একটি স্যামস্যাং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, গত ২৪ মার্চ ফেরদৌস আলম নামে একজন প্লাস্টিক পণ্য ব্যবসায়ীর কাছে মোবাইল ফোনের মাধ্যমে কন্ঠ পরিবর্তন করে তার ছেলেকে স্কুল থেকে তুলে নিয়ে হত্যা করা হবে বলে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে হুমকি প্রদান করে। এবং ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ওই ব্যবসায়ী কুষ্টিয়া মডেল থানায় চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে বিভিন্ন টেকনিক্যাল ডিভাইস ও সাইবার ক্রাইম ইউনিট অভিযান পরিচালনা করে অভিযুক্তকে ঘটনার চারদিন পর মিরপুর উপজেলার মির্জানগর গ্রাম থেকে আটক করা হয়।

বাবু/জেএম





  বিষয়:   কুষ্টিয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy