রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মতিঝিল থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো

2023-03-30T12:10:44+00:00
2023-03-30T12:10:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১২:১০ পিএম   (ভিজিট : ১৫৯)
X

রাজধানীর মতিঝিল থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো – মো: জাকির হোসেন, মো: ওসমান মিয়া, আসাদুল ওরফে বিটকেল ও রাজিব। এসময় তাদের হেফাজত থেকে ২টি চাকু, ১টি চাপাতি ও ১টি কাচি জব্দ করা হয়।

বুধবার (২৯ মার্চ ২০২৩ খ্রি.) রাত ৯:৪৫টায় মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান বলেন, নটরডেম বিশ্ববিদ্যালয় গেটের উত্তর পাশে কতিপয় লোক ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মতিঝিল থানার একটি টিম। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জাকির, ওসমান, আসাদুল, সবুজ ও রাজিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাবু/এ আর 




  বিষয়:   রাজধানী  গ্রেফতার ৪ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy