শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

শ্রীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত জলিল উপজেলার গোসিংগা ইউনিয়নের

2023-03-30T13:22:35+00:00
2023-03-30T13:22:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
শ্রীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১:২২ পিএম   (ভিজিট : ১১২)
X

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত জলিল উপজেলার গোসিংগা ইউনিয়নের খোজেখানী গ্রামের বাতেন মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩০  মার্চ) সকালে উপজেলার শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়কের টেংরা রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, হঠাৎ করে বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসে একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখি। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। পাশেই একটি ট্রাক এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছে। এসময় ট্রাকটিকে আমরা জব্দ করি।

ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাকটি ফেলে চালক কৌশলে পালিয়ে যায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই মো. তাজমুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি মৃত ব্যক্তির মুখ থেঁতলে গেছে। স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করলে সেটি থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পরবর্তী আইন পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম 






  বিষয়:   সড়ক  দুর্ঘটনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy