জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

সারাবাংলা

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে জয়পুরহাট সদরের তেঘর ও

2023-03-30T13:58:38+00:00
2023-03-30T20:58:12+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১:৫৮ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৩ ৮:৫৮ পিএম  (ভিজিট : ১৫৬)
X

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে জয়পুরহাট সদরের তেঘর ও পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।


মৃতরা হলেন, জয়পুরহাট পৌর শহরের চিত্রা পাড়া মহল্লার বাসিন্দা দুর্গা রানী।  আর অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।


স্থানীয়রা জানান, জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, জয়পুরহাট সদরের তেঘর এলাকায় দুর্গা রানী নামে এক নারী রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময়  একই ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।


সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


বাবু/জেএম 





  বিষয়:   জয়পুরহাট 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy