ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সারাবাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে ঢাকামুখী লেনে সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের

2023-03-30T14:27:32+00:00
2023-03-30T14:27:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার যানজট
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ২:২৭ পিএম   (ভিজিট : ১৫৩)
X


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে ঢাকামুখী লেনে সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মোঘরাপাড়া এলাকায় একটি যান বিকল হয়ে যাওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এদিকে, যানজটের ফলে ভোগান্তিতে পড়েছেন রাস্তায় বের হওয়া যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের নয়াবাড়ি এলাকা থেকে বন্দরের মালিবাগ পর্যন্ত সাত কিলোমিটার এই যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বুধবার বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় লাখ লাখ পূণ্যার্থীর আগমনের কারণে মহাসড়কে গতকাল থেকেই যানবাহনের অনেক চাপ ছিল। যানজটের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যেতে দীর্ঘক্ষণ লেগে যাচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন বলেন, সকালে একটি যান বিকল হলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে বর্তমানে শিমরাইল এলাকায় কোনো যানজট নেই। হাইওয়ে পুলিশের একাধিক টিম যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, আজ সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি গাড়ি বিকল হয়ে যায়। খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিকল ওই যানটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। মূলত এই গাড়িটির কারণে যানবাহনের অতিরিক্ত চাপে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে যানজট এখন অনেকটাই কমে এসেছে। আশা করছি, খুব শিগগির যানচলাচল স্বাভাবিক হবে।

-বাবু/এ.এস





  বিষয়:   মহাসড়ক  যানজট 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy