প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৪:০১ পিএম (ভিজিট : ১৩৩)

X
কেশবপুরে মাহে রমজানে বাজার দরের চেয়ে পাকা কলার দাম বেশি রাখায় শহরের মধু সড়ক এলাকার কলা ব্যবসায়ী আবু সাঈদকে ৫ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরে প্রকারভেদে পাকা কলা প্রতি কেজি ৩০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাজার দরের চেয়ে ক্রেতাদের কাছে আবু সাঈদ নামে এক কলা ব্যবসায়ী ৭০ থেকে ৮০ টাকায় প্রতি কেজি পাকা কলা বিক্রি করছিল।
বাজার দর থেকে বেশি দামে কলা বিক্রি করার অপরাধে বুধবার বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ৫ হাজার টাকা জরিমানা করেন।
বাবু/জেএম