সাভারে ইয়াবাসহ আটক ১

সাভার প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার সাভারে অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলম (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা

2023-03-30T17:23:53+00:00
2023-03-30T17:23:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভারে ইয়াবাসহ আটক ১
সাভার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৫:২৩ পিএম   (ভিজিট : ১৬৬)
X

ঢাকার সাভারে অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলম (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বুধবার (২৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. জাহাঙ্গীর আলম ঢাকা জেলার সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া জনতা হাউজিং এলাকার গোলাম মোস্তফার ছেলে।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং আমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম মৃধা ও সঙ্গীয় ফোর্সসহ সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাদক কারবারি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এনে সাভার, আশুলিয়া, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

বাবু/জেএম




  বিষয়:   ইয়াবাসহ  আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy