ডোমারে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হলো বিশেষ বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। বৃহষ্পতিবার (৩০মার্চ) বিকালে স্বাস্থ্যমন্ত্রী

2023-03-30T17:30:47+00:00
2023-03-30T17:32:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৫:৩০ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৩ ৫:৩২ পিএম  (ভিজিট : ১৫৩)
X

নীলফামারীর ডোমারে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হলো বিশেষ বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। বৃহষ্পতিবার (৩০মার্চ) বিকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন।

নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর সভাপতিত্বে এসময় জুনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা আফরিন, ডা. মো. হযরত আলী মিয়াসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন মেডিকেল অফিসার সপ্তাহের ৬ দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে প্রাইভেট চেম্বারে স্বাস্থ্যসেবা প্রদান করবেন।

এক্ষেত্রে জুনিয়র কনসালটেন্ট চিকিৎসকদের ৩০০ টাকা ও মেডিকেল অফিসারদের ২০০ টাকা সরকার নির্ধারিত ফি প্রদান করতে হবে সেবা গ্রহীতাদের।

বাবু/জেএম




  বিষয়:   স্বাস্থ্যসেবার  উদ্বোধন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy