টেকনাফে অসহায়দের মাঝে চাউল বিতরণ

সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

ইফতার মাহফিলের পরিবর্তে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ‍্যে ও পবিত্র রমজান উপলক্ষ্যে পৌরসভার ২নং

2023-03-30T17:52:48+00:00
2023-03-30T17:52:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টেকনাফে অসহায়দের মাঝে চাউল বিতরণ
সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৫:৫২ পিএম   (ভিজিট : ২৫৮)
X

ইফতার মাহফিলের পরিবর্তে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ‍্যে ও পবিত্র রমজান উপলক্ষ্যে পৌরসভার ২নং ওয়ার্ডের ১৫ শ পরিবারের মাঝে সাবেক এমপি ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদির নিজ উদ‍্যোগে প্রতিজনে ১০ কেজি চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ মার্চ বাদ যোহর টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ‍্যালয় মাঠে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এই চাউল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, কক্সবাজার জেলা পরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর হাফেজ এনামুল হাসান,মহিলা কাউন্সিলর কোহিনুর আক্তার,বিশিষ্ট বন্দর ব‍্যবসায়ী মোহাম্মদ ফারুক সিআইপি ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সরওয়ার আলম, যুবনেতা নুর মোহাম্মদ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সাবেক এমপি বদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করতে অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাগবের লক্ষ‍্যে তাদের পাশে দাঁড়াতে এই উদ‍্যোগ। পুরো রমজান মাসে বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব‍্যাহত থাকবে।

বাবু/জেএম




  বিষয়:   চাউল  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy