প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট পাচ্ছে চট্টগ্রামের শিক্ষার্থীরা

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চট্টগ্রাম জেলার সরকারি ও এম.পি.ও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসার ৯ম ও

2023-03-30T18:54:26+00:00
2023-03-30T20:39:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট পাচ্ছে চট্টগ্রামের শিক্ষার্থীরা
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৬:৫৪ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৩ ৮:৩৯ পিএম  (ভিজিট : ৪২৩)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চট্টগ্রাম জেলার সরকারি ও এম.পি.ও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৯৮৬৭টি ট্যাবলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩০ মার্চ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। 

এসময় দেয়া ভাষনে জেলা প্রশাসক বলেন, স্মার্ট জেনারেশন তথা স্মার্ট সিটিজেন তৈরির অন্যতম মূল কারিগর আজকের শিক্ষার্থীরা। তাই তাদেরকে তথ্য প্রযুক্তিতে উন্নত করার বিকল্প নেই। গ্রাম থেকে শহর সকল পর্যায়ের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির জ্ঞান বৃদ্ধির লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের এসব ট্যাবলেট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।" এই কার্যক্রম স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে অগ্রবর্তী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় সমগ্র চট্টগ্রাম জেলায় ৯৮৬৭ জন শিক্ষার্থীকে ট্যাবলেট বিতরণ করা হবে। এ সময় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. আবদুল মালেক, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম




  বিষয়:   চট্টগ্রামের  শিক্ষার্থীরা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy