প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১২:১৭ পিএম (ভিজিট : ১৪১)

X
রাজবাড়ী বালিয়াকান্দতে লাল তীর কোম্পানির আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে উপজেলার নবাবপুর বড় হিজলী গ্রামে কৃষক আব্দুল আওয়ালের বাড়িতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর।আরো উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেডের ফরিদপুর রিজোনাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, জেলা টেরিউরি ম্যানেজার হুমায়ুন কবির, উপসহকারী কৃষি অফিসার ফারুক হোসেন কৃষক আব্দুল আওয়াল সহ স্থানীয় কৃষক।
এ সময় রিজোনাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ লাল তীর পেয়াজের ৮টি জাত নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন।
-বাবু/এ.এস