শ্রীমঙ্গলে প্রতিদিন ২০০ জনকে ইফতার বিতরণ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা রমজান থেকে প্রতিদিন ২০০ জন সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে

2023-03-31T20:29:32+00:00
2023-03-31T20:29:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপজেলা প্রশাসনের উদ্যোগ
শ্রীমঙ্গলে প্রতিদিন ২০০ জনকে ইফতার বিতরণ
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৮:২৯ পিএম   (ভিজিট : ১৬৫)
X

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা রমজান থেকে প্রতিদিন ২০০ জন সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে এই উদ্যোগে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি এবং শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

আজ শুক্রবার (৩১ মার্চ) সরকারি প্রোগ্রামে শ্রীমঙ্গলে উপস্থিত থাকার সুবাদে এই অনন্য উদ্যোগের সাথে শরিক হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

আজও শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে ২০০ পথচারি, খেটে খাওয়া মানুষ, রিকশা চালক, দিনমজুর ও দরিদ্র মানুষের মাঝে ইফতার তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এ সময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন প্রমুখ।

বাবু/জেএম




  বিষয়:   ইফতার  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy