ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকায় তিন সাংবাদিকদের উপর হামলা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রশাসনের বাজার মনিটরিং অভিযানকালে আদালতের সাথে থাকায় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে।শনিবার বেলা সাড়ে তিনটার পৌর

2023-04-01T20:50:26+00:00
2023-04-01T20:50:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকায় তিন সাংবাদিকদের উপর হামলা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৮:৫০ পিএম   (ভিজিট : ২৬৪)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রশাসনের বাজার মনিটরিং অভিযানকালে আদালতের সাথে থাকায় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার বেলা সাড়ে তিনটার পৌর শহরের সড়ক বাজারে সাতরং ফ্যাশনের মালিকের নেতৃত্বে  এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন যায়যায়দিন আখাউড়া প্রতিনিধি হান্নান খাদেম, দৈনিক বাংলাদেশ বুলেটিনের আখাউড়া প্রতিনিধি রুবেল আহমেদ, দেশরুপান্তর পত্রিকার আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন। হামলায় আহত রুবেল আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রুবেল আহমেদ বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় মামলা দিয়েছে। 

খবর পেয়ে  তাৎক্ষিনভাবে ঘটনাস্থলে এসে ৫ জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,  সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন। এ সময় সড়কে অবৈধভাবে মোটর সাইকেল পার্কিং করায় তিন মোটর সাইকেল মালিককে অর্থ জরিমানা করা হয়। 

এরমধ্যে সাতরং ফ্যাশনের মালিক সোহাগ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।  জরিমানা করাশ সোহাগ মিয়া ক্ষুব্ধ হয়ে আদালতের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। অভিযানকালে পেশাগত কাজে  সাংবাদিক  হান্নান খাদেম, জালাল হোসেন মামুন অমিত হাসান ও হাসান মাহমুদ পারভেজ উপস্থিত ছিলেন।  পরে বিকাল সাড়ে তিনটার দিকে সাংবাদিক হান্নান খাদেম, মামুন ও রুবেল আহমেদ ফল কেনার জন্য বাজারে  গেলে সাংবাদিকদের দেখে সোহাগ মিয়া উত্তেজিত হয়ে বলেন' তোদের কারণে  আমার জরিমানা হয়েছে' এ কথা বলেই সোহাগ মিয়া ও দোকানের কর্মচারীসহ  ৭/৮ জন যুবক সাংবাদিকদের উপর হামলা করে মারধর শুরু করে। হামলায় রুবেল আহমেদ আহত হয়। হামলাকারীরা একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে বাজারের লোকজন এগিয়ে এসে সাংবাদিকদের রক্ষা করে।

এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। এজহার নামীয় ৫ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

বাবু/জেএম 





  বিষয়:   সাংবাদিকদের  উপর  হামলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy