পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় ফরহাদ হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।ফরহাদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকার

2023-04-02T10:09:35+00:00
2023-04-02T10:09:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ১০:০৯ এএম   (ভিজিট : ১২২)
X

রাজধানীর পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় ফরহাদ হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।ফরহাদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকার আমির হোসেনের ছেলে। শনিবার দিবারাত ১১টার দিকে পোস্তগোলা ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়।

নিহতের বন্ধু জয় বলেন, সন্ধ্যার পর আমরা মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলাম। ফেরার পথে পোস্তগোলা ব্রিজের ঢালে একটি ট্রাকের ধাক্কায় ফরহাদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।


বাবু/এ আর 




  বিষয়:   পোস্তগোলা  ট্রাকের ধাক্কা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy