পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

রকিবুল ইসলাম রুবেল, লালমনিরহাট

সারাবাংলা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের

2023-04-02T12:40:22+00:00
2023-04-02T12:40:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
রকিবুল ইসলাম রুবেল, লালমনিরহাট
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ১২:৪০ পিএম   (ভিজিট : ২০৬)
X


লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার চনু মিয়ার পুত্র রবিউল ইসলাম (৫৫)।

রোববার ভোর রাতে ওই উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর বেলবাড়ি সীমান্তে ৮৬৪ নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় শহিদুল ইসলাম নামে অপর এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

সীমান্তবর্তী লোকজন জানান, ওই সীমান্ত দিয়ে রবিউল ইসলাম ও শহিদুল ইসলামসহ ৫/৭ জন বাংলাদেশি ভারতীয় গরু পারাপার করতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ বিএসএফ ব্যাটলিয়নের চুঙ্গারখাতা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে রবিউল ইসলাম ঘটনাস্থলে নিহত হন এবং শহিদুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তাদের অন্য সঙ্গীরা ওই দুই জনকে নিয়ে পালিয়ে আসেন। পরে রবিউল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। শহিদুল ইসলাম রংপুরে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদহ পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

-বাবু/এ.এস





  বিষয়:   বিএসএফ  লালমনিরহাট 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy