নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়

2023-04-02T16:07:44+00:00
2023-04-02T16:07:44+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ৪:০৭ পিএম   (ভিজিট : ২৭৪)
X

নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২ এপ্রিল) নড়াইল সদর উপজেলার পুরাতন বাস টার্মিনাল, মুচিরপুল বাজারে নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স সরদার ডিপার্টমেন্টাল স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স আজিজ ফল স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স নড়াইল ডেইরি এন্ড সুইটসকে ১ হাজার টাকা, মেসার্স আশরাফ এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা, মেসার্স কুন্ডু মুদি এন্ড ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স অরিত্র কম্পিউটার এন্ড টেলিকমকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস আমাদের কড়া নজরদারি থাকবে।

বাবু/জেএম







  বিষয়:   জরিমানা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy