প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ৫:২৪ পিএম (ভিজিট : ১৮৩)

X
পিরোজপুরের নাজিরপুরে মোহাম্মাদ নামের দেড় বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। মোহাম্মাদ উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের শহিদুল সর্দারের ছেলে।
নিহত শিশুটির সম্পর্কে চাচাতো ভাই নাছির মোল্লা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খালে থেকে একটি শিশুকে ভেসে যেতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। নিহতের মা মাকসুদা বেগম জানান, আমার ছেলে নিজ ঘরে বসে খেলা করতে ছিল। হঠাৎ শুনি সে পানিতে পড়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বিষয়টি শুনেছি। বিষয়টির তদন্ত করে দেখছি।
বাবু/জেএম