চট্টগ্রামে কয়েক শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর অন্যতম প্রবেশদ্বার চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের উপর গড়ে ওঠা কয়েক শতাধিক

2023-04-02T18:46:52+00:00
2023-04-02T18:46:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে কয়েক শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৩২৫)
X

চট্টগ্রাম নগরীর অন্যতম প্রবেশদ্বার চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের উপর গড়ে ওঠা কয়েক শতাধিক অবৈধ দোকান গুঁড়িয়ে দিয়েছে চাঁন্দগাও থানা পুলিশ। 

আজ (রবিবার) সকাল থেকে চলা কয়েক ঘন্টার অভিযানে কাপ্তাই রাস্তার মাথার মোড় থেকে বোয়ালখালী-রাউজানমুখী প্রায় এক কিলোমিটার সড়কের উভয় পাশের অবৈধ দোকান দখলমুক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম। 

আজকের অভিযান প্রসঙ্গে ওসি মো. খাইরুল ইসলাম বাংলাদেশ বুলেটিনকে বলেন, কিছু স্বার্থান্বেষী মহল ব্যস্ততম সড়কটির ফুটপাতসহ প্রায় পুরো রাস্তা দখল করে রীতিমত বাজার বসিয়ে ফেলেছিল। কাপ্তাই রাস্তার মাথা এলাকায় জনভোগান্তি দূর করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

ওসি আরও জানান, চান্দগাঁও থানা এলাকায় জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন করতে সিএমপি কমিশনারের কঠোর নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তারা। অবমুক্ত জায়গা পুনর্দখলের চেষ্টা হলে পুলিশ আরও কঠোর অ্যাকশানে যাবে বলেও হুঁশিয়ার করেন মো. খাইরুল ইসলাম।

বাবু/জেএম




  বিষয়:   অবৈধ  দোকান  উচ্ছেদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy