প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ৭:০৫ পিএম আপডেট: ০২.০৪.২০২৩ ১১:২৪ পিএম (ভিজিট : ২১৭)

X
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মিলন জমাদ্দার (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মঠবাড়িয়া ডিবি পুলিশ। আটককৃত মিলন জমাদ্দার উপজেলার ধানীসাফা ইউনিয়নের উদয়তারা বুড়িরচর গ্রামের কাঞ্চন আলী জমাদ্দারের ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের বুড়িরচর গ্রামের জনৈক জামাল হাওলাদারের বাড়ির সামনের সড়কে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক একেএম মাহফুজুল হক ও এসআই আল মামুন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে মিলন জমাদ্দার নামের একজনকে আটক করে। পরে তাঁর শরীর তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় ডিবি দক্ষিণের এসআই আল মামুন হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিলন জমাদ্দারকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবু/জেএম