ডিএনসিসির ভেকসিনেটরকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দায়িত্ব অবহেলার কারণে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৪ স্বাস্থ্য শাখার ভেকসিনেটর কোহিনুর

2023-04-02T20:36:32+00:00
2023-04-02T20:36:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিএনসিসির ভেকসিনেটরকে সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ৮:৩৬ পিএম   (ভিজিট : ১৪৩)
X

দায়িত্ব অবহেলার কারণে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৪ স্বাস্থ্য শাখার ভেকসিনেটর কোহিনুর সুলতানা। পাশাপাশি তার বিরুদ্ধে অসদাচরণ, অদক্ষতা, চুরি, আত্মসাৎ, তহবিল নিয়ে প্রতারণার অভিযোগও আনা হয়েছে।

রোববার (২ এপ্রিল) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ওই ভেকসিনেটরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে একটি অফিস আদেশ জারি করেছেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, দায়িত্বে অবহেলার কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৪ স্বাস্থ্য শাখার ভেকসিনেটর কোহিনুর সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, ডিএনসিসির অঞ্চল-৪ স্বাস্থ্য শাখার ভেকসিনেটর কোহিনুর সুলতানাকে উত্তর সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর ৪৯ এর (ক), (খ), (ঘ) ও (চ) উপবিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং অদক্ষতা, চুরি, আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে বিধিমালার ৫৫ এর (৪) উপবিধি মোতাবেক তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

বাবু/জেএম





  বিষয়:   সাময়িক  বরখাস্ত 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy