শত টাকার কার্ড কিনে প্রতারণার শিকার

মিঠাপুকুর প্রতিনিধি

সারাবাংলা

১০০ টাকায় কার্ড কিনে প্রতারণার শিকার শত শত মানুষ। ভয় দেখিয়ে অবশেষে প্রতারকরা মোটা অংকের টাকার বিনিময়ে ওই

2023-04-02T20:54:00+00:00
2023-04-02T20:54:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শত টাকার কার্ড কিনে প্রতারণার শিকার
মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ৮:৫৪ পিএম   (ভিজিট : ২৮১)
X

১০০ টাকায় কার্ড কিনে প্রতারণার শিকার শত শত মানুষ। ভয় দেখিয়ে অবশেষে প্রতারকরা মোটা অংকের টাকার বিনিময়ে ওই ব্যবসায়ী চক্রের সদস্যদের পালিয়ে যেতে সহায়তা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২ এপ্রিল) মিঠাপুকুরের ভাংনী মাঠের বাজারে এ ঘটনাটি ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, মাঠের বাজারে আব্দুস সালামের বাড়ি ভাড়া নিয়ে রাজশাহী থেকে আসা আরিফুল শরিফসহ কয়েকজন নারী ও যুবক মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান খুলে বসে।

স্থানীয় নিরব, রনজিত জানায়, আমাদেরকে লোভ দেখিয়ে ১০০ টাকা কার্ড বিক্রি করে লটারি করে ১৮০০ টাকার পণ্য দেয়ার নাম করে নিম্ন মানের পণ্য দেন প্রতারকরা। এছাড়া দামি ভাল পণ্য কার্ডে উঠলে লোকজনকে সেই পণ্য না দিয়ে প্রতারণা করে ব্যবসায়ীরা। রবিবার প্রতিষ্ঠানটির লোকদের সকাল থেকে অবরুদ্ধ করে রাখে ভুক্তভোগীরা । সারাদিন এরুপ চললেও খবর পেয়েও আসেনি পুলিশ। এমতাবস্থায় স্থানীয় টাউট-চাঁদাবাজরা মোটা অংকের টাকা নিয়ে মায়ের দোয়া এন্টারপ্রাইজের সকল কর্মী মালিককে কৌশলে পালিয়ে যেতে সহায়তা করে।

এ বিষয়ে বাড়ির মালিক আব্দুস সালাম জানান, আমি বাসা ভাড়া দিয়েছি। তাদেরকে ব্যবসার জন্য। তারা প্রতারণা করেছে কিনা। এ বিষয়ে আমার জানা নেই। কয়েকদিন আগেই স্থানীয় কিছু টাউট চাঁদা নিয়ে গেছে আমার ভাড়াটিয়াদের কাছে। এ বিষয়ে আমি ইউপি চেয়ারম্যানকে অভিযোগ দিয়েছি। অভিযোগ দেয়ার পরই চাঁদাবাজরা অকথ্য ভাষায় গালিগালাজসহ আমার সম্মানহানি করে।

চাঁদা দেয়ার কথা স্বীকার করে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আরিফুল শরিফ (মারুফ) জানান, আমার প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নেই বলে হুমকি দিয়ে স্থানীয় কিছু চাঁদাবাজ অর্থ নিয়েছে। আবারও অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করছে। অর্থ দিতে অস্বীকৃতি জানালে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরবর্তীতে অর্থের বিনিময়ে দফারফা করে প্রতিষ্ঠান নিয়ে কৌশলে পালানোর বিষয়ে জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আরিফুল শরিফ (মারুফ)কে পাওয়া যায়নি।

বাবু/জেএম




  বিষয়:   প্রতারণার  শিকার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy