মগবাজারে চোরাই প্রাইভেটকার-মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল

2023-04-02T22:02:01+00:00
2023-04-02T22:02:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মগবাজারে চোরাই প্রাইভেটকার-মোটরসাইকেলসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ১০:০২ পিএম   (ভিজিট : ১৫৪)
X

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. ইয়াছিন দেওয়ান ওরফে লিটন খাঁ, মো. মামুন, মো. সুজন শিকদার ও মো. পলাশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি চোরাই প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল ও একটি স্কুটি উদ্ধার করা হয়।

মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

রোববার (২ এপ্রিল) উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী এসব তথ্য জানান।

তিনি বলেন, মগবাজারের বাজাজ এলপিজি অটো পয়েন্টের সামনে কয়েকজন লোক চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার বলেন, গ্রেফতাররা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। তারা উদ্ধারকৃত প্রাইভেটকার, মোটরসাইকেল ও স্কুটি ঢাকাসহ আশপাশ এলাকা থেকে চুরি করে বিক্রির জন্য নিজেদের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

বাবু/মম




  বিষয়:   মগবার  গ্রেফতার 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy