ইস্ট-ওয়েস্টের ছাত্রীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাব নগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ওয়েস্টের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। গুরুতর আহত ওই ছাত্রীর

2023-04-03T09:57:14+00:00
2023-04-03T09:57:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইস্ট-ওয়েস্টের ছাত্রীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৯:৫৭ এএম   (ভিজিট : ১৫২)
X

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাব নগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ওয়েস্টের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। গুরুতর আহত ওই ছাত্রীর নাম অপূর্ণা আক্তার ইতি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২৩ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।

রোববার (২ এপ্রিল) রাত সোয়া ১০ টার দিকে আফতাব নগরের বি ব্লকে ওই ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ঘটনার পর রাতেই তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। 

কামরুল হাসান সাকিব নামে জিম সহকর্মী বলেন, রোববার (২ এপ্রিল) রাত ১০টায় ঢাকা ইমপেরিয়াল কলেজ সংলগ্ন জিম থেকে বের হয়ে বাসায় ফিরছিলাম। তখন ফোনে খবর পাই একটা মেয়ে ছিনতাইকারীর কবলে পড়েছে। দৌড়ে ঘটনাস্থলে গিয়ে শুধু রক্ত দেখতে পাই। ততক্ষণে অন্য শিক্ষার্থীরা মেয়েটাকে হাসপাতালের নিয়ে গেছে।

আহত শিক্ষার্থীর সহপাঠী তানভীর কায়েস বলেন, রাতে জিম থেকে বাসার (রয়েল'স হোস্টেল) উদ্দেশ্যে রওনা হয় ইতি। এ সময় ৩-৪ জন ছিনতাইকারী পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। ইতি এগুলো দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। পরে একপর্যায়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সব নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

যোগাযোগ করা হলে বাড্ডার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে ওই ছাত্রী বাসায় ফিরেছেন।

ওসি আরো বলেন, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি। জড়িত ছিনতাইকারীদের শনাক্তে আমাদের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাবু/এ আর 




  বিষয়:   ইস্ট-ওয়েস্ট  ছাত্রীকে কুপিয়ে জখম  ছিনতাইকারী 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy