শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুরে বৃক্ষরোপন কর্মসূচি

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশনের (এনজিও) প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুর জেলায় বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকালে ডিসি

2023-04-03T12:05:06+00:00
2023-04-03T12:05:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুরে বৃক্ষরোপন কর্মসূচি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১২:০৫ পিএম   (ভিজিট : ৫৯৬)
X


বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশনের (এনজিও) প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুর জেলায় বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকালে ডিসি কলোনী এলাকায় 'সবুজায়নে শক্তি' এ স্লোগানে ৫০টি ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ নিজ হাতে গাছ রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, শক্তি ফাউন্ডেশনের পরিচালক লিপি সাহা, হেলথ প্রোগ্রামের সহকারী পরিচালক ফাতেমা চৌধুরী, লক্ষ্মীপুর রিজওন হেড জহুরুল হক, এরিয়া সুপারভাইজার বাবুল আক্তার ও শাহাদত হোসেন প্রমুখ।

লক্ষ্মীপুর রিজিওন হেড জহুরুল হক জানান, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো (প্রধানমন্ত্রীর কার্যালয়) এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত। সারাদেশে এ প্রতিষ্ঠানের ৫০৪টি শাখা অফিস রয়েছে। প্রতিষ্ঠানটি ৮৭টি শক্তিশালী মেডিকেল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা দিয়ে আসছে। এছাড়া নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ-সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করা হচ্ছে। ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রিণ ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে চলতি মাসে ৫৫টি জেলাতে ৩ হাজার ১০০টি বৃক্ষরোপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি পরিবেশের উন্নয়ন ঘটাবে ও অন্যদের উদ্ভুদ্ধকরণের কাজে আসবে।

এছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

-বাবু/এ.এস





  বিষয়:   লক্ষ্মীপুর  বৃক্ষরোপন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy