প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৪:৩০ পিএম আপডেট: ০৩.০৪.২০২৩ ৭:২৫ পিএম (ভিজিট : ৩২০)

X
ঋণের টাকা পরিশোধ করার দুশ্চিন্তায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এক তরমুজ চাষী বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার সকাল সাড়ে ৬টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছেন।
নিহত ওই চাষী হলেন মো. চাঁন মিয়া হাওলাদার (৩৫)। তিনি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলখালী গ্রামের রফিক হাওলাদারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা বলছেন, মানুষজনের কাছ থেকে ঋণে টাকা পয়সা এনে তরমুজ আবাদ করে ছিলো। আবহাওয়া অনুকূলে না থাকায় তরমুজে লোকসান হয়েছে। টাকা পরিশোধ নিয়ে হতাশা ছিল। হয়তো সে কারণে বিষপান করছে।
জানা গেছে, ২০১৯ সাল থেকে তরমুজ আবাদ করতেন চাঁন মিয়া। এক বছর রাঙ্গাবালীতে আবাদ করলেও অন্যান্য সময়ে পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের ভেলু মিয়ার চরে তরমুজ আবাদ করতেন। এ বছরও ওই চরে প্রায় ৭ কানি জমিতে ১০ লাখ টাকা খরচে তরমুজ আবাদ করেছেন। ফলন ভালো হলে প্রায় ৩৫ লাখ টাকা তরমুজ বিক্রি হতো। এতে তিনি ঋণ পরিশোধ করেও লাভবান হতেন। কিন্তু সেই স্বপ্ন ভেস্তে গেছে। অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে তরমুজ খেত নষ্ট হয়ে যায়।
নিহত চাঁন মিয়া তরমুজ শ্রমিক জুলহাস বলেন, গত শুক্রবার রাতে তরমুজ খেতের বাসায় আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। আমি অসুস্থ ছিলাম। আনুমানিক রাত সাড়ে ১১টার সময় শুনি হঠাৎ বমি করে। আমার পাশে শুয়ে থাকা আরেক কাজের লোককে ধাক্কা দিয়ে বলি তোমার নানা বমি করে তারে গিয়ে ধরো। সে গিয়ে পরিস্কার করিয়ে বাসায় নিয়ে এসেছে। বাসায় এসে যখন আবার বমি করছে তখন ঘ্রাণ পেয়ে দেখি কিটনাশকের গন্ধ আসে। তাৎক্ষনিক ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে ওইখানের চিকিৎসক ভোর পাঁচটার দিকে বরিশাল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। তখন বরিশাল নিয়ে গেলাম। রাঙ্গাবালী থানার ওসি নূরুল ইসলাম মজুমদার বলেন, এ বিষয়টি জানা নেই। আমরা খোঁজ খবর নিচ্ছি।
বাবু/জেএম