প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৪:৫০ পিএম (ভিজিট : ৩৮৭)

X
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানীর বিপুল পরিমাণ বালাইনাশক ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ এপ্রিল) উপজেলার পৌর সদরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের নেতৃত্বে ভেজাল বালাইনাশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোহাতা মোড় বাজারে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক পণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়।
জানা যায়, বোরো মৌসুমে ধানের ক্ষতিকারক দুটি বালাই মাজরা এবং ব্লাষ্ট ব্যবস্থাপনার জন্য কৃষক পর্যায়ে বালাইনাশক ক্রয় বাড়ছে, সেই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই মানহীন পণ্য বিক্রি করার চেষ্টা যেনো না করে সেজন্য কৃষি উপকরণের গুণগত মান যাচাইয়ের জন্য নিয়মিত দোকান পরিদর্শন করছে উপজেলা কৃষি অফিস। কৃষি সম্প্রসারণ অফিসার এবং বালাইনাশক পরিদর্শক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম সোহাতা মোড় বাজারে মেয়াদোত্তীর্ণ এবং এপি নম্বর বিহীন বালাইনাশক জব্দ করে, উন্মুক্ত পরিবেশে জনসম্মুখে গর্ত খুড়ে নষ্ট করে মাটি চাপা দেয়।
উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, সঠিক বালাইনাশক না হলে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি ফসলের উৎপাদন ও ব্যাঘাত ঘটে। সেজন্য নবীনগর উপজেলায় নিয়মিত আমাদের টিম বালাইনাশক মান পরীক্ষা করছে। কৃষকদের সঠিক পণ্য ক্রয় করতে উদ্বুদ্ধ করার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ পরামর্শ দিচ্ছে।
বাবু/জেএম