শ্রীমঙ্গলে অগ্নি নির্বাপক মহড়া
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৪:৫৫ পিএম আপডেট: ০৩.০৪.২০২৩ ৪:৫৭ পিএম (ভিজিট : ১৭১)

X
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক শ্রীমঙ্গল থানায় অগ্নি-নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। সোমবার (৩ এপ্রিল) দুপুরে অগ্নি- নির্বাপক মহড়ার শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
অগ্নি-নির্বাপক মহড়ায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু তাহেরসহ ফায়ার সার্ভিসের সদস্যরা। এবং শ্রীমঙ্গল থানার সকল অফিসার ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
অগ্নি-নির্বাপক মহড়াকালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, এ ধরনের মহড়া আমাদের পুলিশের অগ্নি নির্বাপণে দক্ষতা বৃদ্ধি ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে। বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় পুলিশকেই সবার আগে এগিয়ে যেতে হয়। তাই প্রত্যেক পুলিশ সদস্যের অগ্নি নির্বাপণ সম্পর্কে ধারণা থাকা আবশ্যক।
বাবু/জেএম