জমি নিয়ে বিরোধের জেরে বসত বড়িতে হামলা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউপির গঞ্জপাড়া মন্দির এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়িতে হামলা

2023-04-03T17:16:51+00:00
2023-04-03T17:16:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জমি নিয়ে বিরোধের জেরে বসত বড়িতে হামলা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৫:১৬ পিএম   (ভিজিট : ১৯১)
X

খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউপির গঞ্জপাড়া মন্দির এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়িতে হামলা চলিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে একই এলাকার মনথোয়াই’র নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এসময় বাঁধা দিতে গেলে ঘরের মালিক আবদুল জলিল (৬৫)কে মারধর ও তার নাতী আব্দুল্লাহ আল মামুন (২২) গলায় ছুরি ধরে মেরে ফেলার হুমকি দেয় বলে জানান ভুক্তভোগীরা। 

জানা যায়, ইতিপূর্বে ঘরের মালিক আবদুল জলিলের ক্রয়কৃত জমির মালিকের সাথে প্রতিপক্ষ পাইচিং এর জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ এ জায়গায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাইচিং মারমা (৩০), পিতা-কেজাই মগ ও মনথোয়াই (৪২), পিতা- চান্দিং মগ গং ১৫/২০ জনের একটি দল এসে বাড়িতে ভাঙচুর করে। 

ঘরের মালিক মো. আব্দুল জলিল বলেন, প্রকাশ্য দিবালোকে সকাল ১১টার দিকে আকস্মিকভাবে আমার বাড়িতে হামলা চালায় এবং তাণ্ডব চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে। এবং আমাদেরকে মারধর করে ঘরের মালামাল নিয়ে যায়। 

ঘটনার বিষয়ে গোলাবাড়ি ইউপি মেম্বার মো. জয়নাল আবেদীন মাসুম বলেন, গঞ্জপাড়ায় মন্দিরের পাশে একজনের বাড়ি-ঘর ভাঙচুরের কথা শুনেছি। ইফতারির পরে ঘটনাস্থলে যাবো।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ঘটনার বিষয় জেনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   বসত  বড়িতে  হামলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy