সরাইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। রোববার দিবাগত রাত ১টা

2023-04-03T17:45:42+00:00
2023-04-03T17:47:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৫:৪৫ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৩ ৫:৪৭ পিএম  (ভিজিট : ২৩১)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নিটাওল গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মো. জালাল মিয়া (২৫), সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী (মুলবর্গ) গ্রামের মৃত আ. হামিদের ছেলে মো. ইদ্রিস মিয়া (৪০)। সফিক মিয়া (২৭) শাহবাজপুর ইউনিয়নের কাংকু মিয়ার পাড়া এলাকার বাবুল মিয়া ওরফে বাবর মিয়ার ছেলে ও শাহবাজপুর (মৌলভীপাড়া) গ্রামের মো. রহিম মিয়ার ছেলে মো. সেলিম মিয়া (৩০)।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে সরাইল থানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃত আসামি ইদ্রিস মিয়ার বিরুদ্ধে ৫টি ডাকাতির প্রস্তুতি ও ১টি অস্ত্র আইনের মামলা ও মো. সফিকের বিরুদ্ধে ১টি ডাকাতি, ১টি ডাকাতির প্রস্তুতি, ১টি সিধেল চোর, ১টি মাদক মামলা রয়েছে, মো. জালাল মিয়ার বিরুদ্ধে চুরি ডাকাতির অভিযোগ রয়েছে এবং তাদের স্থানীয় রিপোর্ট অত্যান্ত খারাপ বলে জানা যায়।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বাবু/জেএম




  বিষয়:   অস্ত্রসহ  গ্রেপ্তার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy