রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বঙ্গবাজার ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৪ এপ্রিল)

2023-04-04T07:14:17+00:00
2023-04-04T10:36:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৭:১৪ এএম  আপডেট: ০৪.০৪.২০২৩ ১০:৩৬ এএম  (ভিজিট : ১৭৬)
X

রাজধানীর বঙ্গবাজার ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট কাজ করছে।


মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।


বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আজ সকাল ৬টায় বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়েছি। সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। একের পর এক ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। বর্তমানে ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।


তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হততের কোনো খবরও আমাদের কাছে আসেনি।


বাবু/জেএম 






  বিষয়:   ভয়াবহ  আগুন 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy