অগ্নিঝুঁকিতে পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েকটি মার্কেটে। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের পাশের মার্কেট মহানগর শপিং কমপ্লেক্সেও

2023-04-04T11:38:02+00:00
2023-04-04T11:38:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অগ্নিঝুঁকিতে পুলিশ সদর দপ্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১১:৩৮ এএম   (ভিজিট : ১৪৫)
X

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েকটি মার্কেটে। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের পাশের মার্কেট মহানগর শপিং কমপ্লেক্সেও আগুন লেগেছে।

মহানগর শপিং কমপ্লেক্সে থেকে পুলিশ সদর দপ্তরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন ফায়ার ফাইটাররা। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর আহমেদ জানিয়েছেন, পুলিশ সদর দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

বঙ্গবাজারের আগুনের কারণে ঝুঁকিতে রয়েছে পুলিশ সদর দপ্তর। তবে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। পুলিশ সদর দপ্তরের নিয়োজিত সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সহযোগিতা করছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, পুলিশ সদর দপ্তরের ভেতর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক ফায়ার সার্ভিস সদস্য মোতায়েন রয়েছেন।

এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদর দপ্তরের মূল গেটের সামনে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

বাবু/জেএম





  বিষয়:   অগ্নিঝুঁকি  পুলিশ  সদর দপ্তর 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy