দুর্ঘটনাস্থলের আশপাশে যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক বিভাগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সচল রাখতে এবং দুর্ঘটনাস্থলের আশপাশের যানজট নিরসনে নিউমার্কেট থেকে গুলিস্তানগামী গাড়ি

2023-04-04T11:50:19+00:00
2023-04-04T11:50:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
দুর্ঘটনাস্থলের আশপাশে যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক বিভাগ
নিউমার্কেট-গুলিস্তানগামী যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১১:৫০ এএম   (ভিজিট : ১১৯)
X

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সচল রাখতে এবং দুর্ঘটনাস্থলের আশপাশের যানজট নিরসনে নিউমার্কেট থেকে গুলিস্তানগামী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে মিরপুর রোডের নীলক্ষেত-গুলিস্তান অভিমুখের সড়কের গ্লোব শপিং সেন্টারের সামনে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিয়ন্ত্রণে কাজ করছেন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের বিপরীত পাশের গ্লোব শপিং সেন্টারের সামনে থেকে গুলিস্তানগামী নীলাচল, মৌমিতা, ঠিকানা, ডি-লিংক, ঢাকা নগর পরিবহনসহ মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহার করে চলাচল করে এমন সব গাড়ি ইউটার্ন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কর্মকর্তা সার্জেন্ট শহীদুল ইসলাম বলেন, মূলত বঙ্গবাজারে আগুনের ঘটনায় উদ্ধার অভিযান যেন ব্যাহত না হয় এবং সে এলাকায় অতিরিক্ত গণপরিবহন প্রবেশ করে বাড়তি চাপ যেন তৈরি না করে সেজন্যই গাড়ি ইউটার্ন দিয়ে দেওয়া হচ্ছে।

হানিফ ফ্লাইওভার ব্যবহার করে চলাচল করে অথবা গুলিস্থান ও ফুলবাড়িয়ায় বাসস্ট্যান্ড যাবে এমন পরিবহন ওইদিকে যেতে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

বাবু/জেএম




  বিষয়:   যানজট  নিরসন  ট্রাফিক  বিভাগ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy