নড়াইলে ব্যাংকার ও বণিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাংকার ও বণিক সমিতির সাথে মতবিনিময় সভা করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোসা:

2023-04-04T17:03:47+00:00
2023-04-04T17:03:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ব্যাংকার ও বণিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময়
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৫:০৩ পিএম   (ভিজিট : ১৬৩)
X


নড়াইলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাংকার ও বণিক সমিতির সাথে মতবিনিময় সভা করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন। মঙ্গলবার (৪ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ জনগণ তাদের অর্জিত অর্থ ব্যাংকে গচ্ছিত রাখেন এবং প্রয়োজনে উত্তোলন করে থাকেন। এক ব্যাংক হতে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর করার সময় অবশ্যই পুলিশকে ইনফর্ম করবেন। আপনারা টাকা লেনদেনের সময় সতর্ক দৃষ্টি রাখবেন। বিশেষ করে জাল টাকা শনাক্তকরণে সচেতনতা অবলম্বন করতে হবে। ব্যাংকের ভিতর ও তার আশেপাশের সিসি ক্যামেরাগুলো সচল রেখে ভিডিও ফুটেজ সংরক্ষণ করার জন্য তিনি বিশেষ তাগিদ দেন। এছাড়া ব্যাংকের মোটরসাইকেল পার্কিং এলাকা সিসি ক্যামরার আওতায় আনার জন্য বলেন। এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় বোরকা পরিহিত মহিলাদের মুখ উন্মুক্ত রেখে টাকা উত্তোলন করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

অপরদিকে পুলিশ সুপার বণিক সমিতির সদস্যদের পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল, স্বাভাবিক ও সহনশীল পর্যায়ে রাখার জন্য আন্তরিক থাকার আহবান জানান।

তিনি আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি করছে নড়াইল জেলা পুলিশ। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কেনা-কাটা করতে পারে এবং চুরি, ছিনতাই এর শিকার না হয় সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে জনগণকে রক্ষা করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য কিছু রুটে ডাইভারশন করা হয়েছে। বেশি টাকার ট্রানজেকশন করার সময় তিনি বণিক সমিতির সদস্যদের পুলিশকে অবহিত করতে বলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy