রাজশাহীর জামায়াত নেতা কেরামত আলী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী নগর জামায়াতের আমির ড. কেরামত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে

2023-04-04T18:13:09+00:00
2023-04-04T18:13:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীর জামায়াত নেতা কেরামত আলী গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৬:১৩ পিএম   (ভিজিট : ২২৬)
X


রাজশাহী নগর জামায়াতের আমির ড. কেরামত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ পানির টাঙ্কি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জামায়াত নেতা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। নগরীর হেতেমখাঁ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

আরএমপি মুখপাত্র রফিকুল আলম জানান, নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের কাজে বাধা প্রদান, বেআইনীভাবে সমাবেশ করা, পুলিশের উপর আক্রমণ করাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি এই জামায়াত নেতা দলকে শক্তিশালী করতে বিভিন্ন স্থানে গোপন বৈঠক করেছেন। নাশকতার পরিকল্পনার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy