রোমে বৃহত্তর ঢাকা সমিতির ইফতার

বুলেটিন ডেস্ক

প্রবাস

ইতালিতে প্রতিবারের মতো এবারও বৃহত্তর ঢাকা সমিতি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের লার্গো প্রেনেস্তিনার খোলা মাঠে

2023-04-05T13:11:16+00:00
2023-04-05T13:11:16+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রোমে বৃহত্তর ঢাকা সমিতির ইফতার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১:১১ পিএম   (ভিজিট : ২০৩)
X

ইতালিতে প্রতিবারের মতো এবারও বৃহত্তর ঢাকা সমিতি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের লার্গো প্রেনেস্তিনার খোলা মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসিফ এনাম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের সচিব মো. দিদার হোসেনসহ বাংলা কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ।

এই সময় বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও ধূমকেতু সোস্যাল অর্গানাইজেশন এর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু বৃহত্তর ঢাকা সমিতির আহবায়ক মো. সেলিম ও সদস্য সচিব আব্দুর রশিদ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ঐতিহ্যবাহী এই ইফতার মাহফিলে রোমের রাজনৈতিক, আঞ্চলিক ও ব্যবসায়ীক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সর্ব স্তরের নেতৃবৃন্দ ছাড়া ও প্রচুর সংখ্যক বিদেশী অভিবাসীদের অংশগ্রহণ করেন।


বাবু/এ আর 




  বিষয়:   ইফতার  রোম 



Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy