প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১:৪২ পিএম আপডেট: ০৫.০৪.২০২৩ ১:৪৭ পিএম (ভিজিট : ১৩৩)

X
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ'র) ডাকে আধাবেলা সড়ক অবরোধ চলছে।
বুধবার (০৫ এপ্রিল) ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ অবরোধের ডাক দেয় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা।

এ সময় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সকালের দিকে বিচ্ছিন্নভাবে পিকেটিং করেছে ইউপিডিএফ সমর্থকরা।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া জানান, সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে মাটিরাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি প্রহরায় যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার রয়েছে।

উল্লেখ্য, খাগড়াছড়ির মানিকছড়িতে (২ এপ্রিল) রোববার বিকেলে চাঁদাবাজি করার সময় উপস্থিত জনসাধারণের হাতে গণধোলাইয়ে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা প্রকাশ (উষা মারমা'র) মৃত্যু হয়। পরে গতকাল সন্ধ্যায় হ্লাচিং মং মারমার মৃত্যুর প্রতিবাদে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা খাগড়াছড়ি জেলায় এ অবরোধের ডাক দেয়।
-বাবু/এ.এস