নড়াইলে ইয়াবাসহ তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় ৩১০ পিস ইয়াবাসহ মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী হাসান শেখ (৩২)

2023-04-05T14:01:33+00:00
2023-04-05T14:01:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ইয়াবাসহ তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২:০১ পিএম   (ভিজিট : ১৭৭)
X


নড়াইলের লোহাগড়ায় ৩১০ পিস ইয়াবাসহ মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী হাসান শেখ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান শেখ কুচিয়াবাড়ীয়া গ্রামের রুস্তম শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসান শেখকে আটক করে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৩৫০০ টাকা জব্দ করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy