প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২:২৭ পিএম (ভিজিট : ১৫১)

X
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, আওয়ামী লীগ যখন দুস্থদের মাঝে ইফতার বিতরণ করছে, তখন বিএনপি ইফতারের নামে পাঁচ তারকা হোটেলে রাজনীতি করছে। বুধবার (৫ এপ্রিল) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে দুস্থদের মাঝে সেচ্ছাসেবক লীগের ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি করে। তারা জঙ্গিবাদি শক্তি ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায়।
তারা দেশবিরোধী শক্তির সঙ্গে মিলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। গণতন্ত্র, দেশ ও সংবিধানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
এ সময় বিএনপি-জামায়াত জোট নির্বাচন ভণ্ডুল করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।
বাবু/পিকু