কালীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

সহিদুল ইসলাম, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু মুসা ছোটন (৩৫) নামে ছাত্রলীগ নেতার নিহত হয়েছে। মৃত ছাত্রলীগ নেতা শ্রুতিধর

2023-04-05T14:28:04+00:00
2023-04-05T14:41:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
সহিদুল ইসলাম, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২:২৮ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৩ ২:৪১ পিএম  (ভিজিট : ২৪৩)
X


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু মুসা ছোটন (৩৫) নামে ছাত্রলীগ নেতার নিহত হয়েছে। মৃত ছাত্রলীগ নেতা শ্রুতিধর এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে। এবং সে ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) ইফতারের পর ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (হাজির স্কুল) মাঠে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় স্থানীয় জনতা আকিদ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত ছাত্রলীগ নেতা ছোটন বাড়িতে ইফতার শেষে পাশের একটি দোকানে যাওয়ার সময় ছোটনকে কথা বলার জন্য স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নিয়ে যায় প্রতিবেশী আনোয়ার হোসেনের ছেলে আকিদ। এরপর সেখানে ছুরিকাঘাত করে ছাত্রলীগ ওই নেতাকে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আকিদকে আটক করে।

গুরুতর আহত অবস্থায় ছোটনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আবু মুছা ছোটন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোটনকে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy