কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনও'র খাদ্য সহায়তা

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় মোজাফরপুর ইউনিয়নের চৌকিধারা-নয়াপাড়া গ্রামে অগ্নিকাণ্ডেক্ষতিগ্রস্ত১৪টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

2023-04-05T15:30:11+00:00
2023-04-05T16:00:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনও'র খাদ্য সহায়তা
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৩:৩০ পিএম   (ভিজিট : ১৯০)
X


নেত্রকোনার কেন্দুয়ায় মোজাফরপুর ইউনিয়নের চৌকিধারা-নয়াপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।

গত মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন হতে ৮ প্রকারের খাদ্যসামগ্রী নিয়ে ইউএনও কাবেরী জালাল নয়াপাড়ায় হাজির হয় এবং তিনি উপস্থিত থেকে এ সকল খাদ্যসামগ্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঞা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল জানান, রোববার (২এপ্রিল) অগ্নিকাণ্ডে নয়াপাড়া গ্রামের ১৪টি দরিদ্র পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। তাদের কুড়ি বাইশ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। তাদেরকে যথাসম্ভব সহায়তা দেওয়ার চেষ্টা করছি। তিনি আরও বলেন, ১৪টি নিঃস্ব পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পিঁয়াজ, লবন, ছোলাসহ ৮টি দ্রব্যের একটি করে প্যাকেট দেওয়া হয়েছে। এ ছাড়াও শুনেছি তাদের গ্রাম থেকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসী ধন্যবাদ জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ  জাকির আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছি। আমরা প্রতি পরিবারকে ১৫কেজি করে চাল দিয়েছি।

এছাড়া মানবিক কাজে এগিয়ে আসা মানবাধিকার কর্মী মামুনুল কবির খান হলি জানান,আমার ব্যক্তিগত পক্ষ থেকে অগ্নিকাণ্ডে নি:স্ব ১৪টি পরিবারের মাঝে হাড়ি পাতিলসহ চাল, ডাল, আলু, পিঁয়াজ, লবন, তেল, লাউ, মসলাসহ ৯টি পণ্য সহায়তা দিয়েছি।

উল্লেখ্য,গত রোববার (২ এপ্রিল) দুপুরে নয়াপাড়া গ্রামের জজ মিয়ার বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে জজ মিয়া, হক মিয়া, জাবরিল ফকিরসহ ১৪টি পরিবার সব কিছু হারিয়ে নি:স্ব হয়ে পড়ে। এতে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়ে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy