প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৫:৩০ পিএম (ভিজিট : ২৩২)

X
নড়াইলে নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। বুধবার নড়াইল সদর উপজেলার মির্র্জাপুর বাজার, সিংগাশোলপুর বাজারে নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স ওমর ফারুক স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স সাহা গাজী স্টোরকে ২ হাজার টাকা, মেসাস বিজু স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স প্রশান্ত সুইটসকে ৪ হাজার টাকা, মেসার্স সুঞ্জু মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস আমাদের কড়া নজরদারি থাকবে।
-বাবু/এ.এস