রাজশাহীতে নবজাতক চুরির দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীতে নবজাতক চুরির দায়ে মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালে এক দম্পত্তির যথাক্রমে ১০ ও ৫ বছর কারাদণ্ড দিয়েছেন।

2023-04-05T17:47:06+00:00
2023-04-05T17:47:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে নবজাতক চুরির দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১৪২)
X


রাজশাহীতে নবজাতক চুরির দায়ে মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালে এক দম্পত্তির যথাক্রমে ১০ ও ৫ বছর কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ে স্ত্রীর ১০ বছর এবং স্বামীর ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক মো আয়েজ উদ্দিন এ রায় দেন। এই রায়ে মামলার প্রধান আসামি মৌসুমি বেগমকে (২৬) ১০ বছর ও তার স্বামী সজীব আহম্মেদকে (২৯) ৫ বছরের কারাদন্ড দেয় আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৬ মাসে কারাদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মানব পাচার অপরাধ ট্রাইবুনাল রাজশাহীর পিপি শফিকুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ নম্বর ওয়ার্ডে সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন শ্রী মাসুম রবি স্ত্রী শ্রীমতি শিল্পী রানী দাস। সন্তান জন্মের পরের দিন রাত দশটার দিকে একই ওয়ার্ড থেকে নবজাতকটি চুরি হয়ে যায়।

এই ঘটনার পরের দিন মাসুম রবি বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার একদিন পরে শিশুটিকে রাজশাহী নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংকি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এই সময় সজীব ও মৌসুমিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের ২৩ জানুয়ারি মামলা দায়ের করা হয়। এরপর ওই বছরের ৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

আসামি পক্ষের আইনজীবী হাসানুল পান্না (সোহাগ) বলেন, রায়ে আমরা সন্তষ্ট নই। আমরা উচ্চ আদালতে যাব।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy