প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৫:৫৪ পিএম (ভিজিট : ২৫১)

X
নেত্রকোনার কেন্দুয়ায় তৃষিতপুর নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতি সংগঠন গরিব অসহায়, অস্বচ্ছল মানুষের মাঝে ২টাকা মূল্যের ভ্রাম্যমান ইফতারি বিতরণ করছে। পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা এ উদ্যোগ নিয়েছেন।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, খেজুড়, কলা, আপেল, বুট, পিয়াজু ইত্যাদি।
মঙ্গলবার বিকেলে কেন্দুয়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় তাদেরকে ২ টাকা মূল্যের ইফতার বিতরণ করতে দেখা গেছে।
তৃষিতপুর সংগঠনের সমন্বয়কারী গালিব হাসান ইমন জানান,প্রতি বছরই আমরা পবিত্র মাহে রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবছরও প্রতিবছরের ন্যায় অসহায় মানুষের মাঝে আমরা ২ টাকা মূল্যের ইফতারি বিতরণ করছি এ কার্যক্রম পুরো রমজান মাস জুড়েই চলবে বলে তিনি জানান।
প্রতিদিনই শতাধিক অসহায় মানুষের মাঝে এসব ইফতারি বিতরণের অর্থ যোগান সম্পর্কে প্রশ্ন করা হলে তৃষিতপুরের সমন্বয়কারী গালিব হাসান ইমন জানান, আমাদের সংগঠনের সদস্যরা নিজেদের মধ্য থেকে চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে এই ২ টাকা মূল্যের ইফতারি বিতরণ করি।
২ টাকার ইফতারভোগী আব্দুল কদ্দুছ (৬০) তার প্রতিক্রিয়ায় বলেন, ২ টাকার ইফতারি পেয়ে আমি মহাখুশি। বর্তমান সময়ে ২ টাকায় ইফতারি পাওয়া যায়, এসব আল্লাহ পাক আমাদেরকে দেখাইলো। আমি সেচ্ছাসেবী সংগঠন তৃষিতপুরের উত্তর উত্তর উন্নতি ও সফলতা কামনা করছি।
এ সময় তৃষিতপুরের সদস্য আরিফ আহম্মেদ রিয়াদ, শাকির হোসেন ভূঁইয়া, রুহুল আমিন রাসেল, জোবায়ের খন্দকার, তরিকুল ইসলাম প্রীতম, হ্রদয়সহ তৃষিতপুরের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস