ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মোহাম্মদপুরে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল বেলা ১১ টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ চার

2023-04-05T19:33:18+00:00
2023-04-05T19:33:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসীর মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৪০৩)
X


মোহাম্মদপুরে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল বেলা ১১ টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

স্থানীয়দের অভিযোগ, সাবেক ছাত্রদল নেতা ইমামুল হাসান হেলাল, ও তার সন্ত্রাসী বাহিনীর নির্দেশে মফিজ উদ্দিন মফি, তেরেনাম বাবু, জাহিদ মোড়ল, লালা, হেলালের নেতৃত্বে আমাদের জমি আত্মসাৎ করতে চায়। আমরা মামলা করেছি। কিন্তু ফল পাই নাই।

এলাকাবাসীর অভিযোগ, লুটপাট ভূমিদস্যু, চাঁদাবাজির মদদ দিয়ে আসছেন পিচ্চি হেলাল। ৯০ দশকের শুরু থেকেই মোহাম্মদপুরসহ সারা ঢাকা শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তিনি। মোহাম্মদপুরে বাবুল, নাসের ইকবাল, সাব্বির, কমিশনার রাজু সহ আরও অনেক হত্যাকাণ্ড সংগঠিত হয়।

ভুক্তভোগী সুমন মিয়া বলেন, “নিজের কষ্টের টাকা দিয়া জমি কিনছি, এহন সন্ত্রাসীগো হাতে সকালে একবার মাইর খাই আর বিকালে একবার দৌড়ানি খাই, একবার পিস্তল দিয়া দৌড়ানি দেয়, আরেকবার বোম মারে। পুলিশের কাছে গেছি, পুলিশ আমারে সান্তনা দেয় আর ঐদিক দিয়া ওরা আমার বাসায় ভাংচুর করে। এহন আমি কি করুম।”

আরেকজন ভুক্তভোগী আরজুদা বেগম বলেন, “আমাদের বাব দাদার সম্পত্তি, পিচ্চি হেলালের লোকজন জাল দলিল, রেকর্ড জালিয়াতি ও পর্চা তৈরি করে অবৈধভাবে দখল করে চলেছে। টাকার বিনিময়ে জাল দলিল বানিয়ে অন্যকেও জমি দখল করার ব্যবস্থা করে দিচ্ছে। মোটা অংকের টাকা দাবি করে প্রকৃত ভূমি মালিকদের একের পর এক মিথ্যা মামমলাসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। প্রভাবশালী হওয়ায় এই চক্রের বিরুদ্ধে জাল দলিলের মামলা করেও লাভ হচ্ছে না। সরকারের কাছে আমরা তার সুষ্ঠু বিচারের দাবি জানাই।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy