প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৭:৪২ পিএম আপডেট: ০৫.০৪.২০২৩ ৮:০২ পিএম (ভিজিট : ২৯১)

X
চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের অন্যতম সংগঠক মনোয়ার উল আলম নোবেল বলেছেন, বাংলাদেশ থেকে মঙ্গা নামক অভিশাপটি যেমন দূর হয়েছে৷ তেমনি ভাবে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীতে দেশে বাসস্থানহীন কোন নাগরিক থাকবেনা ৷ চলতি রমজান মাসে প্রধানমন্ত্রীর নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনায় আমরা সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে এসে দাঁড়িয়েছি ৷ অতীতের ন্যয় আগামীতেও যুবলীগের এই মানবিক কর্মকান্ড অব্যহত থাকবে।
আজ (৫ এপ্রিল) বিকেলে নগরীর ১২নং সরাইপাড়া ওয়ার্ডের সাগরিকা স্কয়ার ক্লাবে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দ্বিতীয় দিনের মতো খাদ্য সামগ্রী বিতরণ কালে যুবলীগ নেতা মনোয়ার উল আলম নোবেল এসব কথা বলেন। বাদে আছর খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি আরো বলেন, যতদিন শেখ হাসিনার হাতে দেশ পরিচালিত হবে ততদিন এই বাংলাদেশের কেউ সুবিধাবঞ্চিত থাকবেনা৷ আমরা যুবলীগের প্রতিটি নেতাকর্মী সমাজের সুবিধাবঞ্চিতদের যে কোন প্রয়োজনে সর্বদা কাজ করে যাবো।
খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, সাবেক ছাত্রনেতা সৈয়দ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জিয়া উদ্দিন লুভন, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, চট্টগ্রাম যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃইলিয়াছ,পাহাড়তলী থানা যুবলীগ নেতা এস.এম ফারুক, আরিফ, আকবর সহ প্রমুখ।
-বাবু/এ.এস