গলাচিপায় শৃঙ্খলা ফেরাতে সড়ক ও হাট বাজারে ওসির তৎপরতা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য সড়ক ও হাট বাজারে ওসির তৎপরতা দেখা গেছে। পবিত্র মাহে রমজান

2023-04-05T19:54:09+00:00
2023-04-05T19:54:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় শৃঙ্খলা ফেরাতে সড়ক ও হাট বাজারে ওসির তৎপরতা
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৭:৫৪ পিএম   (ভিজিট : ১৬৭)
X


পটুয়াখালীর গলাচিপায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য সড়ক ও হাট বাজারে ওসির তৎপরতা দেখা গেছে। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে হাট বাজার, মার্কেট ও জনসমাগম স্থলে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন।

বুধবার (৫ এপ্রিল) দিনভর উপজেলার প্রধান প্রধান হাটবাজার পরিদর্শন করেন তিনি। যানজট নিরসনে তিনি গলাচিপা সদর রোড, ফেরিঘাট, হরিদেবপুর খেয়াঘাট, পূর্ব বাজার, আমখোলা বাজার, মুশুরীকাঠি স্লুইজ ঘাট, বাদুরা বাজার, মুদির হাট, জুলেখার বাজার, বউ বাজার, কাটাখালী বাজার, উলানিয়া বাজার, চিকনিকান্দী বাজার, তেতুলতলায় থানা পুলিশ নিয়ে মানুষকে সতর্ক ও সচেতন করেন।

এ সময় স্থায়ী দোকানদার, মাছ ও সবজি ব্যবসায়ী, ভাসমান ও মৌসুমী ব্যবসায়ী, মোটর সাইকেল চালক, ট্রাক ও বাস চালকদের রাস্তার উপর দোকান এবং গাড়ি পার্কিং না করতে অনুরোধ করেন। এতে রোজাদার ও সাধারণ মানুষেরা চরম দূর্ভোগে পরে। তাই হাটবাজারে সকল সময়ে অবাধ ও নিরবচ্ছিন্ন চলাচলের জন্য সড়কে অনিয়ম প্রতিরোধ করতে আহবান জানান। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, যানজট দূর করতে যত্রতত্র রাস্তার উপর কোন গাড়ি না রাখার জন্য সকলকে সচেতন ও পরামর্শ দিচ্ছি। পুলিশ জনগণের বন্ধু। জনগণের জান, মাল নিরাপত্তার জন্য আমরা সবসময় তাদের পাশে আছি এবং থাকব।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy