কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী সালমান গ্রেপ্তার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার শহরে দাপিয়ে বেড়ানো সালমান বাহিনীর প্রধান, অর্ধ ডজন মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী সোলাইমান প্রকাশ সালমানকে গ্রেপ্তার

2023-04-06T01:11:00+00:00
2023-04-06T01:11:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী সালমান গ্রেপ্তার
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১:১১ এএম   (ভিজিট : ৪৩৭)
X

কক্সবাজার শহরে দাপিয়ে বেড়ানো সালমান বাহিনীর প্রধান, অর্ধ ডজন মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী সোলাইমান প্রকাশ সালমানকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

বুধবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে সদর থানার একদল পুলিশ শহরের আলিরজাহাল সূর্যের হাসি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সন্ত্রাসী সোলাইমান প্রকাশ সালমান বিজিবি ক্যাম্প সিকদার পাড়া এলাকার মৃত আবুল কালামের পুত্র৷

অভিযানে নেতৃত্ব দেয়া চৌকস পুলিশ অফিসার এসআই হেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ 

এসআই হেলাল জানান, শীর্ষ সন্ত্রাসী সোলাইমান প্রকাশ সালমান ছিনতাই, হত্যা, ডাকাতি এবং সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে চুরি মামলা, অস্ত্র মামলা, ডাকাতি মামলা, হত্যা মামলা, ছিনতাই ও অঙ্গহানী মামলাসহ মোট ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে৷

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেফতার সালমান একজন প্রকৃত সন্ত্রাসী৷ তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি৷ তাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে৷ পরবর্তীতে বিস্তারিত জানানো হবে৷

বাবু/জেএম 





  বিষয়:   শীর্ষ  সন্ত্রাস 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy