চট্টগ্রামে টিসিবির গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের

2023-04-06T12:54:11+00:00
2023-04-06T12:54:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে টিসিবির গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১২:৫৪ পিএম   (ভিজিট : ১৫২)
X


চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে থানার বন্দরটিলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্ণফুলী ইপিজেড স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর বেলা ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের লিডার মো. হারুন বলেন, একতলা পাকা গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

-বাবু/এ.এস





  বিষয়:   টিসিবি  চট্টগ্রাম 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy