শার্শায় ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক ১

রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)

সারাবাংলা

যশোরের শার্শা সীমান্ত থেকে ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সেকেন্দার (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা

2023-04-06T15:14:21+00:00
2023-04-06T15:14:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শার্শায় ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক ১
রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৩:১৪ পিএম   (ভিজিট : ১৭৮)
X

যশোরের শার্শা সীমান্ত থেকে ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ  সেকেন্দার (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে শার্শা থানাধীন পাঁচভূলট  গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সেকেন্দার শার্শা থানার পাঁচভূলট গ্রামের মৃত ইমাম সরদারের ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার অফিসার ইনচার্জ এস‌এম আকিকুল ইসলাম’র নেতৃত্বে এস‌আই মাহফুজ, এএস‌আই রাশেদুলসহ সঙ্গীয় ফোর্স  শার্শা থানাধীন পাঁচভূলট গ্রামে অভিযান পরিচালনা করে ২৫০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ সেকেন্দারকে আটক করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস‌এম আকিকুল ইসলাম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   ফেনসিডিল  শার্শা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy