স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী। ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও টাঙ্গাইল

2023-04-06T17:55:48+00:00
2023-04-06T17:58:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুর
স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৫:৫৫ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৩ ৫:৫৮ পিএম  (ভিজিট : ১৮৪)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী। ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও টাঙ্গাইল জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোন্নাফ আলীর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে।

তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যা নিয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে স্বামীর জীবন রক্ষায় স্ত্রী লাভলী বেগম তার একটি কিডনি দেন।

বৃহস্পতিবার ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করেন ডা. প্রতীক দাস। সফলভাবে অস্ত্রোপাচারের পর মোন্নাফ ও তার স্ত্রী লাভলী বেগম সুস্থ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন ভূঞাপুর পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ।

চিকিৎসার ব্যয় নির্বাহ করতে গিয়ে তিনি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বলে তার পরিবার সূত্রে জানা যায়। ভারতে তার কাছে অবস্থান করে চিকিৎসাকালীন সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং যোগাযোগ রক্ষা করছেন আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও আসাদুল ইসলাম বাবুল। মোন্না ও তার পরিবার সকলের নিকট দোয়া চেয়েছেন।

বাবু/জেএম




  বিষয়:   ভূঞাপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy